নগদ ভার্চুয়াল কার্ড নাম্বার কী ? এর কাজ ও ব্যবহার জানুন

নগদ অ্যাপের ভার্চুয়াল কার্ড নাম্বার ও এর ব্যবহার নিয়ে বাংলা গাইড, নগদ লোগো এবং অ্যাপের সেটিংস স্ক্রিনশটসহ

অনেকদিন যাবত পর নগদ নিয়ে আসলো নতুন আপডেট । যেখানে তারা সম্পূর্ণ নগদ অ্যাপ কে বানিয়েছেন আধুনিক যুগের যুব সমাজের চাহিদা মোতাবেক । তারা আপডেট করেছে তাদের নগদ অ্যাপস ।

নগদ এপস এর নতুন ইন্টারফেস 

488

নতুন এই আপডেটে তারা সম্পূর্ণ নগদ অ্যাপস কে করেছে আকর্ষণীয় এবং কোয়ালিটি ফুল । তারা দাবি করছেন এই অ্যাপসটি আগের ভার্সন থেকে এই ভার্সন টি আরো স্মার্ট এবং দ্রুত কাজ করবে । 

 

নগদ এর ভার্চুয়াল নাম্বার এর কাজ কি ?

আপনার মনে হয়তো এমন একটি প্রশ্ন এসেছে যে আসলে নগদ এর ভার্চুয়াল নাম্বারের কাজ কি ? । এই প্রশ্নটির উত্তর পেতে অবশ্যই ফুল আর্টিকেলটি পড়বেন ।

489

নগদ ভার্চুয়াল নাম্বারের মাধ্যমে আপনি নিজের নাম্বার লুকিয়ে এজেন্ট এর কাছ থেকে ক্যাশ-ইন করতে পারবেন । অনেকে আছেন যারা নিজের নাম্বার প্রকাশ করতে চান না । বিশেষ করে নারীরা নিজেদের নাম্বার দোকানদারদের নিজের নাম্বার দিতে চান না । তাদের জন্য হলো এই ভার্চুয়াল নাম্বারের সব থেকে বড় সুবিধা । যেকোনো একজন নগদ গ্রাহক তার নাম্বারের পরিবর্তে তিনি ভার্চুয়াল নাম্বার ব্যবহার করে ক্যাশ-ইন অথবা রিসিভ মানি করতে পারবেন । তাহলে আশা করি বুঝতে পারছেন ভার্চুয়াল নাম্বার এর কাজ কি ।

 

ভার্চুয়াল নাম্বার ব্যবহার করলে আসলে কি নাম্বার লুকায়িত থাকে ?

এজেন্টের কাছ থেকে সরাসরি ভার্চুয়াল নাম্বারের মাধ্যমে আপনি আপনার নাম্বার গোপন করে টাকা গ্রহণ করতে পারবেন । এতে এজেন্ট আপনার ফোন নাম্বার দেখতে পারবে না । কিন্তু যখন আপনি কোন পার্সোনাল কাছ থেকে পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি এর মাধ্যমে টাকা গ্রহণ করবেন তখন হিস্টরি থেকে সেই পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহারকারী আপনার ফোন নাম্বার দেখতে পারবে ।

 

তাহলে আমরা বুঝতে পারছি এজেন্ট এর কাছে আমাদের নাম্বার গোপন থাকবে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি এর মাধ্যমে টাকা রিসিভ করলে পার্সোনাল অ্যাকাউন্ট এর মালিক আপনার নাম্বারটি দেখতে পারবে । 

 

আরো টেক রিলেটেড  আপডেট এবং খবর পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুন ।

বিশেষ বার্তা :  নগদ  একাউন্ট এর পাসওয়ার্ড এবং ওটিপি (OTP) কারো সাথে শেয়ার করবেন না ।